মীর কাসেমের রিভিউয়ের রায় ট্রাইব্যুনালে, এরপর যাবে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৭:১৩আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:২৫

 

মীর কাসেম আলী

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর রিভিউ এর পূর্ণাঙ্গ রায় আপিল বিভাগ থেকে ট্রাইব্যুনালে পৌঁছেছে। আজই কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহিদুল আলম ঝিনুক।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতত্বে আপিল বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে রায় প্রকাশ করেন। বিকাল পাঁচটা ১ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের অপর চার বিচারপতির সাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়। প্রকাশিত রায়টি এখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে পাঠানো হবে। ট্রাইব্যুনালের সাক্ষরের পর আনুষ্ঠানিকতা শেষে আদেশ লাল সালুতে মুড়িয়ে কারাগারে পাঠানো হয়ে থাকে। একই সঙ্গে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রায়ের কপি পাঠানো হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

গত ২৪ আগস্ট রিভিউ শুনানির তারিখ নির্ধারিত দিন থাকলেও মীর কাসেম আলীর আইনজীবীরা আবারও সংশ্লিষ্ট শাখায় সময় আবেদন করেন। এর আগে ২৫ জুলাই নির্ধারিত দিন থাকলেও সেদিন সময় আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করে দিয়েছিলেন আদালত।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।

/ইউআই/এআরএল/

আরও পড়ুন:

পাঠ্য-বইয়ের খবর নেই, মগজে ‘সাধারণ জ্ঞান’ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি