পায়ুপথে বাতাস দেওয়ায় শিশু হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ১৮:২৭আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ২০:০৩

শিশু আরন রাজধানীতে এক শিশুর পায়ুপথে বাতাস দেওয়া ঘটনা ঘটেছে। বুধবার বিকাল পৌনে ৫টায় মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় মেঘলা অটোমোবাইল নামে এক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। শিশুটির নাম আরন (১১)। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান ঢামেক পুলিশ ফাঁড়িরিউপ-পরিদর্শক(এসআই) বাচ্চু মিয়া।

মেঘলা অটোমোবাইলের শিশু শ্রমিক মুমূর্ষু আরন বাংলা ট্রিবিউনকে জানায়, জোর করে শরিফুল (১১) ও রাব্বী (১২) নামে দুই সহকর্মী তার পায়ুপথে বাতাস দিয়েছে। সহকর্মী সাদ্দাম জানায়, দুষ্টুমির ছলে সহকর্মী শরিফুল এ কাণ্ড ঘটায়। বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে আরনের পেট ফেঁপে যায়। গুরুতর অবস্থায় তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঢামেকের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা সংকটাপন্ন।

এদিকে হাসপাতালে আসা স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরনের বাবার নাম আবেদ আলী (মৃত)। মায়ের নাম হনুফা বেগম। মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বশিল রোডে মিন্টুদের বাড়িতে সে খাওয়াদাওয়া করতো এবং ভাই রিপনের সঙ্গে থাকতো।

আরও পড়ুন- 

হোটেলে নাস্তা করতে গিয়েই ধরা খেলো ওবায়দুল
/এআইবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম