তামিমের নামে ঘোষিত ২০ লাখ টাকা পেলো পুলিশের ৪ সংস্থা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪০

তামিম আহমদ চৌধুরী নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত জঙ্গি  তামিম চৌধুরীর নামে  ঘোষিত পুরস্কারের ২০ লাখ টাকা পেলো পুলিশের চার সংস্থা। সংস্থাগুলো হলো- পুলিশ সদর দফতরের গোয়েন্দা বিভাগ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সোয়াট ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ। জঙ্গিবিরোধী সফল সাহসী অভিযানের জন্য তাদেরকে পুরস্কারের এ টাকা দেওয়া হয়।
বুধবার পুলিশ সদর দফতরে আনুষ্ঠানিকভাবে চারটি সংস্থার কর্মকর্তাদের নিকট পুরস্কারের ২০ লাখ টাকা হস্তান্তর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ।
এ সময় অতিরিক্ত আইজপি (প্রশাসন) মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারীসহ সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘তামিম চৌধুরী এবং সেনা বাহিনীর বরখাস্তকৃত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের সন্ধানদাতার জন্য ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছিলাম।’

তিনি বলেন, ‘ইন্টেলিজেন্স লেড পুলিশিং’ এর মাধ্যমে জননিরাপত্তার স্বার্থে জঙ্গি দমনের এ সাহসী অভিযানের প্রণোদনাস্বরূপ সংশ্লিষ্ট চারটি ইউনিটের পুলিশ অফিসারদের  পুরস্কৃত করা হলো।

আইজিপি বলেন, ‘পুরস্কার ঘোষিত অপর জঙ্গি জিয়াউর হকের সন্ধানদাতার জন্য ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা কার্যকর রয়েছে।’

উল্লেখ্য, গত ২ আগস্ট পুলিশের সদর দফতরে সংবাদ ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ঘোষণা দিয়েছিলেন, রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়া হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী ও ব্লগার হত্যায় সন্দেহভাজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হককে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এরপর গত ২৭ আগস্ট বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের  সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাসায় তামিম চৌধুরীসহ তার সহযোগিদের সন্ধান পায় এবং সফল অভিযান চালায়। ওই অভিযানে তামিম চৌধুরী সহ তিন জঙ্গি নিহত হয়।

সূত্র: বাসস

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম