‘নিরাপত্তা হুমকি থাকুক আর নাই থাকুক আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নিরাপত্তা হুমকি থাকুক না থাকুক ঈদগাহ, শপিংমলসহ সর্বত্র জনগণের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে, সচেষ্ট থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ে  বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

বৃহস্পতিবার মন্ত্রনালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশের আইজি, বিজিবির ডিজি, ডিএমপি কমিশনার, বিজিএমইএ’র সভাপতি, বিকেএমইএ’র সহ সভাপতি, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ট্যানারি  অ্যাসোসিয়েশন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোরবানীর ঈদ উপলক্ষে রাজধানীতে ২৩টি হাট বসবে। এই হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ব্যবসায়ীদের টাকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা চাইলে পুলিশের সহযোগিতা দেওয়া হবে। নকল টাকা প্রতিরোধে ব্যবস্থা থাকবে। এসব জায়গা গোয়েন্দা সংস্থা ২৪ ঘণ্টা কাজ করবে। এছাড়া শপিংমলের নিরাপত্তা এবং এর আশপাশেও গোয়েন্দা সংস্থার লোকজন দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, হাইওয়েতে ১৫টি ওয়াচ টাওয়ার থাকবে কোথায় যানজট আছে তা দেখার জন্য। পশুবাহী ট্রাকে যেন চাঁদাবাজি না হয় সেদিকে নজর রাখা হবে। ফেরিঘাট ও হাইওয়েতে ২৮৬টি টিম থাকবে। ফায়ার সার্ভিস ও ডুবুরি থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিজিএমইএ ও বিকেএমইএ ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছ। যানজট এড়াতে শ্রমিকদের দুই ধাপে ছুটি দিতেও বলা হয়েছে।

শোলাকিয়ার ঘটনার কথা উল্লেখ করে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কাজ করবো। শোলাকিয়ার ঘটনায় আমাদের গোয়েন্দা তথ্য ছিল বলেই বড় ধরনের ঘটনা ঘটেনি। আগেই আমরা প্রতিরোধ করেছি। কাজেই আমাদের গোয়েন্দারা মাঠে থাকবে। তাদের তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেব।

/এসআই/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম