রাজধানীর মীরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হয়েছেন পুলিশের দু’সদস্য।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়। রূপনগর থানা পুলিশ এই অভিযান চালায়।
রূপনগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গুলিবিদ্ধ একজনকে এ্যাম্বুলেন্সে করে ঢামেক হাসপাতালে পাঠানো হচ্ছে। এখনও অভিযান চলছে।
/এআরআর/ এপিএইচ/








