এলাকাবাসী মুরাদকে কখনও দেখেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৮

রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চলার সময় স্থানীয়দের ভিড়

পুলিশের অভিযানে নিহত নব্য জেএমবির সামরিক প্রশিক্ষক মুরাদ ওরফে মেজর মুরাদ মিরপুরের রূপনগরে ১ জুলাই বাসা ভাড়া নিয়েছিল। তবে এই সময়ের মধ্যে ওই এলাকার কেউই জঙ্গি মুরাদকে দেখেনি বলে জানিয়েছেন এলাকাবাসী।  

পাঁচতলা ভবনের ওপরের তলায় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে থাকতো জঙ্গি মুরাদ। জুলাইয়ের ২৮ তারিখেই পরিবার নিয়ে চলে যায়। কিন্তু এ সময়ের মধ্যে তাদের কেউই দেখেনি।

রূপনগরের ৩৩ নম্বর সড়কের ১৪ নম্বর বাড়িটির পাঁচ তলায় থাকা এক বাসিন্দা বলেন, ‘তারা (মুরাদ) কবে এসেছেন জানি না। আগে দেখিনি তাদের। তাকে খুঁজতে কিনা জানি না এই রোডে আগেও দুইবার পুলিশ তল্লাশি করেছিল।’

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় প্রথমে অভিযান চালায় রূপনগর থানা পুলিশ। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটি) ইউনিট ও ডিবি এ  অভিযানে যোগ দেয়। এ অভিযানে জঙ্গি মুরাদ নিহত হয়েছে এবং তিন পুলিশ আহত হয়েছেন।

আরও পড়ুন:

আলিশান বাড়িতে সপরিবারেই থাকতো জঙ্গি মুরাদ

অভিযানে নব্য জেএমবির প্রশিক্ষক মুরাদ নিহত

জঙ্গি আস্তানায় গোলাগুলিতে ৪ পুলিশ কর্মকর্তা আহত

নব্য জেএমবির প্রশিক্ষক মুরাদের মরদেহের ছবি প্রকাশ

/সিএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি