মিরপুরে জঙ্গি হামলায় আহত পুলিশ সদস্যদের অবস্থা উন্নতির দিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৬

শুক্রবার মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী অভিযান পরিচলনার সময় চার পুলিশ সদস্য আহত হন রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী অভিযানে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে।
শুক্রবার রাতের ওই অভিযানে নিহত জঙ্গি মুরাদের হাতে আহত হন রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম, ইন্সপেক্টর (তদন্ত) শাহীন ফকির, এসআই মোমিনুল ইসলাম ও এ এস আই বোখারী। ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা ভালোর দিকে। তারা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রূপনগরের ৩৩ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে রূপনগর থানার পুলিশ অভিযান চালায়। ওই বাড়ির ছয়তলায় গিয়ে দরজায় ধাক্কা দিতেই জঙ্গি মুরাদ দরজা খোলে। এসময় পুলিশ ভেতরে প্রবেশ করতে চাইলে মুরাদ পিস্তল ও ধারালো ছুরি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এতে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন। পুলিশও পাল্টা গুলি চালালে মুরাদ নিহত হয়। ওসি শহীদের কোমরে এবং শাহীন ফকিরের বাম কাঁধ ও মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। শাহীনের ডান পায়েও জখম রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
/জেইউ/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম