এবিটি’র সামরিক শাখার শীর্ষ চারজনের একজন সবুর!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২০

জঙ্গি সমস্যা দীপন হত্যা ও টুটুলকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার আব্দুস সবুর (২৩) আনসার আল ইসলামের (এবিটি) সামরিক শাখার শীর্ষ চারজনের একজন। এ ছাড়া টুটুলের ওপর হামলার ক্ষেত্রে একাই অনেকগুলো দায়িত্বে ছিল সে। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে সবুরকে গ্রেফতার করে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর স্বীকার করেছে, সে শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল হত্যাচেষ্টায় জড়িত এবিটি সদস্যদের সামরিক প্রশিক্ষণ দিয়েছে। হামলার ছক তৈরির দায়িত্বও ছিল তার ওপর। এ ছাড়া ঘটনাস্থলে রেকি করা এবং ঘটনার সার্বিক দায়িত্ব পালন করে সবুর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে এবিটি’র বোমা প্রশিক্ষণকেন্দ্র থেকে বোমা বানানো শেখে। সে বাড্ডার সাতারকূলে এবিটি'র একটি আস্তানার প্রশিক্ষকের দায়িত্বেও ছিল।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন এবং টুটুলের ওপর হামলা হয়। এর মধ্যে দীপন নিহত হন। হামলার ঘটনায় শাহবাগ ও মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা হয়েছে।

/জেইউ/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম