ঢাকা দক্ষিণে কোরবানির পশু জবাই হবে ৫০৪টি স্থানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৫

কোরবানির পশু জবাই (পুরনো ছবি) আসন্ন ঈদুল আজহায় পশু কোরবানির জন্য ৫০৪টি স্থান নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এসব স্থানে ঈদের দিনে ঈমাম ও কসাইসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে। মেয়র মো. সাঈদ খোকন সোমবার নগরভবনে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান।

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় নগরীরর বিভিন্ন স্থানের মানুষ অংশগ্রহণ করেন।

সিটি করপোরেশন জানিয়েছে, ঈদের দিনে বিপুল পরিমাণ ব্লিচিং পাউডার, বর্জ্য রাখার ব্যাগ ইত্যাদি সরবরাহ করা হবে। পানি সরবরাহ করা হবে ওয়াশার গাড়ি দিয়ে। হাটগুলোর বর্জ্য অপসারণের জন্য বুলডোজার, পেলোডার ইত্যাদি ভারী যন্ত্র প্রস্তুত রাখা হয়েছে।

মেয়র জানান, সবার সহযোগিতায় ঈদের দিন দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। 

সভায় কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর, সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ইউনিয়ন পরিষদের কয়েকজন চেয়ারম্যান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বেশ কয়েকজন নাগরিক বক্তব্য রাখেন।

/ওএফ/এআরএল/

আরও পড়ুন: 

ঈদের ছুটি আরও দু’দিন বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম