গুম, খুন করে দেশের মানুষকে দমানো যায় না। সে কারণে গুম, খুনের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম ও ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সভাপতি ড. কামাল হোসেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
ড. কামাল বলেন, ‘গুম, খুনের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গুম, খুন হলে মানুষের মধ্যে অস্থিরতা বাড়ে এবং দেশের স্থিতিশীলতা থাকে না। সে কারণে এসব থেকে মুক্ত হতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ আইনের শাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনের শাসন মানে আইনের সঠিক ও নিরপেক্ষ প্রয়োগ। আমার দলের লোক মানে আইনের ঊর্ধ্বে নয়।’
রাষ্ট্র কি দুর্নীতিগ্রস্ত হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গণফোরাম সভাপতি ড. কামাল বলেন, ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় গলদ আছে। এমনকী রাষ্ট্র ব্যবস্থাতেও গলদ আছে।’ দেশবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে দুর্নীতি কে কে করছে, কোন পর্যায়ে করছে, তা চিহ্নিত করুন।
সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
/এসআইএস/এবি/
আরও পড়ুন
রিশা হত্যার দায় স্বীকার ওবায়দুলের
৮ গ্রামের ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক








