গুলশান ১ এর গোল চত্বরের ওই ভবন থেকে দুটি ব্যাগ এবং এর ভেতর থেকে ১৭টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এলজির ১৬টি নতুন মোবাইল সেট রয়েছে। আর একটি ভাঙা।
সিকিউরিটি কোম্পানির মালিকের বরাত দিয়ে র্যাব- ১ এর অধিনায়ক মেজর আজম বলেছেন, তাদের ড্রয়ারে তিন থেকে চার লাখ টাকা ছিল। যারা এসেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল চুরি করা।
ছয় তলা ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এলজির শোরুম রয়েছে। চতুর্থ ও পঞ্চম তলায় ইউনিরয়্যাল সিকিউরিটি লি. ও নেক্সিম নামে দুটি সিকিউরিটি কোম্পানির অফিস রয়েছে। ভবনের পেছনের জানালার এবং পাঁচতলার গ্রিলকাটা। ধারণা করা হচ্ছে এখান দিয়েই চোর পালিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে এলজি শোরুমে তিন থেকে চারজন মুখোশ পরা ব্যক্তি ঢুকে পড়েছে। পরে ওই ভবন ঘিরে রেখে পুলিশ মঙ্গলবার সকালে অভিযান চালায়।
আরও পড়ুন: গুলশানে আতঙ্ক, অবশেষে জানা গেল তারা চোর
/এআরআর/এসটি/








