পদ্মাসেতু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৮

পদ্মাসেতু প্রকল্পের কাজ মাওয়ায় নির্মীয়মাণ পদ্মাসেতুতে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে সোহেল (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি তখন সেতুতে রঙের কাজ করছিলেন। মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে পদ্মাসেতু থেকে তিনি পড়ে যান।
জানা গেছে, কাজ করার সময় মাওয়ায় নির্মীয়মাণ পদ্মাসেতু থেকে পড়ে গেলে রঙ শ্রমিক সোহেল গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্রমিক সোহেলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের নয়নপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে। তার বাবার নাম আবুল হাসেম। মাত্র একদিন আগে পদ্মাসেতু প্রকল্পে শ্রমিক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
সোহেলের সহকর্মী আনিসুর রহমান জানান, পদ্মাসেতুতে সোহেল রঙের কাজ করছিলেন। আজ মঙ্গলবার কাজ করার সময় ছয় ফুট ওপর থেকে পড়ে গিয়ে একটি মেশিনের নিচে চাপা পড়েন তিনি। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুর কাদের এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোহেল নামে একজন অদক্ষ শ্রমিক মারা গেছে। গতকালই সে কাজে যোগ দিয়েছিল। কাজ করার সময় পড়ে গিয়ে একটি মেশিনের চাপায় তার পা ভেঙে যায়। জ্ঞান না ফেরায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, ‘শ্রমিক মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।’

/এআরআর/এমও/এবি/

স্মার্টকার্ডে থাকছে যেসব সুবিধা

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম