বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে ‘লাল কার্ড ক্যাম্পেইন’ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৫

বাল্যবিয়ের প্রতীকী ছবি

বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে দেশের সাতটি জেলার ৬৫টি উপজেলার ১৯৫ মাধ্যমিক বিদ্যালয়ে আঝ বুধবার থেকে ‘লাল কার্ড ক্যাম্পেইন’ শুরু হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর সহায়তায় নির্বাচিত ৭টি জেলার ৬৫টি উপজেলা পরিষদ-এর উদ্যোগে এ ক্যাম্পেইন আয়োজন করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়।

বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এবং স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। এই কর্মসূচির মাধ্যমে প্রায় দেড় লাখ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণকে এই সামাজিক সমস্যাসমূহ প্রতিরোধে উদ্বুদ্ধ করা হবে।

নির্বাচিত সাতটি জেলা হলো, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা ও রংপুর।

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলাধীন জামতৈল ধোপাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি দিনব্যাপি কর্মশালার মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) ইতোমধ্যে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন শ্লোগান ও হটলাইন নম্বরসহ একটি লাল কার্ড তৈরি এবং উপজেলাসমূহে প্রেরণ করে। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এই লাল কার্ডটি বিতরণ করা হবে যাতে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে তারা ফোন কলের মাধ্যমে দ্রুত স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে পারে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি