বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩২

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান

আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এবছর বিশ্বব্যাপী সুবর্ণজয়ন্তী হিসাবে এ দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’।  দিবসটি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দেশে বর্তমানে ৪৫ লাখ বয়স্ক নিরক্ষর রয়েছেন। তাদের সাক্ষর জ্ঞান দেওয়ার জন্য তিন বছর মেয়াদি ৫৫২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সাক্ষর জ্ঞানের হার ৭১ শতাংশ।’

এ সময় মন্ত্রণালয়ের সচিব আসিফ উজ্জামান উপস্থিত ছিলেন।

/এসআই/এসএনএইচ/এপিএইচ/

আরও পড়ুন:

কামরুল ও মোজাম্মেলের পদত্যাগের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম