ব্যবসায়ীদের দাবি বিচার- বিশ্লেষণ করে সমাধান করা হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৮

আবুল মাল আবদুল মুহিত ব্যবসায়ীদের দাবি-দাওয়া বিচার- বিশ্লেষণ করে সমাধান করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী।

পরে এফবিসিসিআই-এর সভাপতি আবদুল মাতলুব আহমাদ সাংবাদিকদের বলেন, ‘ভ্যাট ও ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আমরা এখনও হয়রানির শিকার হই। বিষয়টি মন্ত্রীকে জানিয়েছি। আমরা বলেছি, ব্যবসায়ীরা ভ্যাট ও ট্যাক্স দিতে চায় কিন্তু হয়রানি চায় না। একইসঙ্গে বিদ্যমান প্যাকেজ ভ্যাট (বিভিন্ন স্থরে) ২০ শতাংশ কমিয়ে নির্ধারণের দাবি জানিয়েছি।’

বৈঠকে সহ সভাপতি শফিউল ইসলামসহ চেম্বারের অনেকে উপস্থিত ছিলেন।  

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন ভ্যাট আইন যেটি ২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা, সে বিষয়ে ব্যবসায়ীরা আরও সময় চান।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই তা এক বছর পিছিয়ে ২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকরের কথা রয়েছে।

আরও পড়ুন:
জঙ্গি অর্থায়নে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা থেকে বাংলাদেশ বাদ

/এসআই/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম