চাঁদপুরে তেলের গোডাউনে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৩

ফাইল ছবি চাঁদপুরে পদ্মা অয়েলের লরি ও জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের (৫০) মৃত্যু হয়। বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল এই তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রাত পৌনে ১টার দিকে শহরের মিশন রোডে বঙ্গবন্ধু সড়কের একটি তিনতলা ভবনের নিচতলায় পদ্মা অয়েলের একটি ট্যাংকলরি থেকে মিজানের তেলের গোডাউনে ডিজেল নামানো হচ্ছিলো। হঠাৎ করেই লরি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে তেলের গোডাউনসহ পুরো তিনতলা ভবন পুড়ে যায়। এতে দগ্ধ হন ছয়জন। দগ্ধদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন এবং পুলিশ বাদী হয়ে একটি মামলাও করে।

 এ সংক্রান্ত আগের খবর:

চাঁদপুরে তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন

/এআরআর/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম