আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়লস লিমিটেড নামে একটি কারখানা। শনিবার ভোর ৬টা ৫ মিনিটে কারখানাটিতে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এত দগ্ধ হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জনই কারাখানার শ্রমিক। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ২৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে।
বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আমানুর রহমান রনির পাঠানো কয়েকটি ছবিতে ফুটে উঠেছে আগুনের ভয়াবহতা। পাঠকদের জন্য তা দেওয়া হলো।
ভবনে আগুন লাগার পর মুহূর্তেই প্রতিটি ফ্লোরে তা ছড়িয়ে পড়ে। আর বাইরে কালো ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়।
আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে ভবনের কিছু অংশ খসে পড়তে শুরু করে।
আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়ার তীব্রতা কমেনি। বাইরে স্বজনদের অপেক্ষা।
ফায়ার সার্ভিসের উঁচু মই থেকে ভবনের বিভিন্ন তলায় পানি ছিটাচ্ছেন এক কর্মী।
পাশের ভবনের টিনের ছাদ থেকে ফায়ার কর্মীদের পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা।
ফায়ার কর্মীদের সহযোগিতা করছেন সাধারণ মানুষ।
আকাশে ধোঁয়ার কুণ্ডুলি।
আগুনে ধসে পড়েছে ভবনটি। ছবিই বলে দিচ্ছে আগুনের ভয়াবহতা।
/এআরআর/এসএনএইচ/টিএন/








