আজ ঈদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ০০:১০

ঈদ-মোবারক রাত পোহালেই পালিত হতে যাচ্ছে মুসলমান সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আযহা। হিজরী সন অনুসারে ১০ জিলহজ অথ্যাৎ ১৩ সেপ্টেম্বর সারা দেশে জুড়ে উদযাপিত হবে এই ঈদ। এ ঈদে স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া হয়। বরাবরের মতো এ বছরও ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। ইসলামিক ফাউন্ডেশন সূত্র বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
ইসলাম ধর্মমতে, প্রায় চার হাজার বছর আগে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নবী হযরত ইব্রাহিম (আ.) তাঁর ছেলে হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর কুদরতে হজরত ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। স্রষ্টার প্রতি নবীর এই নিবেদনের মহিমার কথা স্মরণ করে মুসলমান সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকেন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, ঈদুল আযহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবহাওয়া যদি খারাপ থাকে, ৮টার পরিবর্তে সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এর প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

এছাড়া, বায়তুল মোকাররম মসজিদে ঈদুল আজহার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়,  সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়।

জানা গেছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায়  একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদে উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ কোরবানির ত্যাগের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় কোরবানির ত্যাগের মর্ম অন্তরে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হিংসা-বিদ্বেষ ভোলার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে।

ঈদুল আজহা উপলক্ষে পাঠক, বিজ্ঞাপন দাতাসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল ।

 /সিএ/এইচকে/

 ছবি: সংগ্রহ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম