মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের ইস্কাটন অংশ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৭

মালিবাগ-মৌচাক ফ্লাইওভার

বহুল প্রতিক্ষীত মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের আরেকটি অংশ আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ফ্লাইওভারের বাংলামোটর থেকে মালিবাগ অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আজ ফ্লাইওভারের এ অংশ চালুর ফলে মগবাজারের যানজট এখনই শেষ হয়ে যাবে এমন নয় বিষয়টি। যানজট নিরসেনর জন্য পুরো ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষের জন্য অপেক্ষা করতে হবে। ২০১৭ সালে মধ্যে পুরো ফ্লাইওভারের বাকি কাজ শেষ হবে।’  

ফ্লাইওভারের নতুন উদ্বোধন হওয়া অংশের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এর আগে ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে তেজগাঁও সাত রাস্তা পর্যন্ত ফ্লাইওভারের একাংশের উদ্বোধন করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। সমন্বিত এ ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালের মধ্যে। পরে ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে চালু করার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তাও হয়নি। এর মধ্যে ফ্লাইওভারটির ব্যয় বেড়েছে কয়েকগুণ।

/ওএফ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম