বিধ্বস্ত হেলিকপ্টারটির ভিডিও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১১

সাকিব আল হাসানকে কক্সবাজারের ইনানি সৈকতের একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে উখিয়ার রেজু খাল এলাকায় সাগর তীরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, হেলিকপ্টারের স্টাফ শরিফুল ইসলাম ও শাহ আলম এবং পাইলট শফিকুল ইসলাম।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে উখিয়ায় বিধ্বস্ত হয়েছে।

একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং করতে সাকিব সস্ত্রীক কক্সবাজার গেছেন। কাজ শেষে কাল আগামীকাল শনিবারই তার ঢাকায় ফেরার কথা।

বিধ্বস্ত হেলিকপ্টারটি মেঘনা গ্রুপের মেঘনা এভিয়েশনের বলে নিশ্চিত হওয়া গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিকত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম