২৩ সেপ্টেম্বর থেকে ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। এদিন ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে ১১টা পর্যন্ত। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজ।

‘খ’ ইউনিটে ২,২৪১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৪ হাজার ৬০৬ জন।

এছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ২৪ সেপ্টেম্বর। ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১০ হাজার ২৪৩ জন।

পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন কোনও ইলেক্ট্রনিক্স ডিভাইস অথবা যন্ত্র বহন বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে।

ভর্তি পরীক্ষার আসন পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম