কাশ্মিরে ভারতীয় সেনা ঘাঁটিতে হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৬, ০২:২৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ০২:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাভারতের কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা ও সেনা সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৮ সেপ্টেম্বর কাশ্মিরের উড়িতে সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৭ সেনা সদস্য নিহত এবং অনেকে আহত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এ ঘটনায় নিন্দা জাননা।

বার্তায় প্রধানমন্ত্রী হতাহত সেনা সদস্যের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বার্তায় বলা হয়, বাংলাদেশ যেকোনও ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। এতে বলা হয়, বাংলাদেশ ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে কোনও সংকটময় মুহূর্তে ভারতের পাশে থাকবে।

বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ-ভারত এই অঞ্চল থেকে সীমান্ত সন্ত্রাস নির্মূলে এক সঙ্গে কাজ করে যাব।

সূত্র: বাসস

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম