শাহজালালে আমদানি নিষিদ্ধ অত্যাধুনিক ড্রোন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৫

ড্রোন

শুল্ক গোয়েন্দারা মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ একটি অত্যাধুনিক ড্রোন (চালকবিহীন বিমান) জব্দ করেছেন। ড্রোনটি DJI Phantom 4 মডেলের। এতে উন্নতমানের ক্যামেরা ও সেন্সর লাগানে আছে।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানান।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ড্রোনটি শুটিংয়ের পাশাপাশি গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করা যায়। এর কোনও অপব্যবহারের ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ড্রোনটি আটক হয় জাহিদুল ইসলাম (৪০) নামে এক যাত্রীর ব্যাগ থেকে। তিনি মঙ্গলবার রাত ১০ টায় শারজা থেকে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের ফ্লাইট নং G90515 যোগে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

যাত্রীর পাসপোর্ট অনুযায়ী তার নাম নজরুল ইসলাম, পাসপোর্ট নং BA 0230084, গ্রাম ভুরকাপাড়া, দৌলতপুর, কুষ্টিয়া।

গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে আগে থেকেই নজরদারিতে রেখেছিলেন শুল্ক গোয়েন্দারা। কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হয়ে যাওয়ার সময় তাকে থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ড্রোন থাকার কথা অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা লাগেজ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দুবাই থেকে তার এক বন্ধু ঢাকায় এক ব্যক্তিকে এসব গোয়েন্দা সরঞ্জামাদি পৌঁছে দেওয়ার জন্য দিয়েছেন। তিনি নিজে এর মালিক নন।

ড্রোনে উন্নতমানের ক্যামেরা বসানোর অপশন ও সেন্সর রয়েছে। রিমোটের সাহায্যে এটি পরিচালনা করা হয়। এটি প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে চলতে পারে।

ড্রোন নানা ধরনের নাশকতার কাজে ব্যবহার হতে পারে, এই আশঙ্কায় সম্প্রতি বাংলাদেশে এর  আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সরকারের পূর্ব অনুমোদন ছাড়া ড্রোন আমদানি করা যায় না এবং এটি উড্ডয়নের আগে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।

শুল্ক গোয়েন্দারা এর আগে ২৭ জুলাই আরেকটি ড্রোন আটক করেছিল। ড্রোনটি আটকের ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি বিমানবন্দর কাস্টমসে জমা দেওয়া হবে।

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম