ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তায় কোনও সমস্যা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪১

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

 

বাংলাদেশে আসন্ন ইংল্যান্ড জাতীয় দলের সফরে নিরপত্তার কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব অ্যালঝেইমারস্ দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রিকেট আমাদের দেশে জনপ্রিয় একটি খেলা। সারাবিশ্বে ক্রিকেটের মাধ্যমে আমাদের পরিচিতি বেড়েছে। শুধু ছেলেরা নয় আমাদের মেয়েরাও ভালো করছে। এক্ষেত্রে ইংল্যান্ডসহ যে কোনও দলের নিরাপত্তা দিতে আমাদের কোনও সমস্যা হবে না।

পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশের মাটিতে এর আগেও বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট হয়েছে। সেখানে নিরাপত্তায় আমরা দক্ষতার পরিচয় দিয়েছে। এবারও পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবেন। আশাকরি কোনও সমস্যা হবে না।

অনুষ্ঠানে অ্যালঝেইমার রোগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের রোগের বর্তমানে কোনও চিকিৎসা নেই। তবে ভবিষ্যতে নিশ্চয় হবে। একটা সময় ক্যান্সারের কোনও চিকিৎসা ছিল না। এখন অনেক উন্নত চিকিৎসা পদ্ধতি বের হয়েছে। এই মুহুর্তে অ্যালঝেইমারস্ আক্রান্ত রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন পরিচর্যা। এটা না হলে দিন দিন রোগীর অবস্থা আরও খারাপ হয়। এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে রোটারি ও লায়নস্ এর মতো সংগঠনগুলো কাজ করতে পারে বলে অভিমত দেন তিনি।

অ্যালঝেইমার সোসাইটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. আব্দুল হামিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী, রোটারিয়ান মুহাম্মদ আইউব।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল (ইসিবি)। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে আসতে রাজি হননি ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান ও অ্যালেক্স হেলস। পরবর্তীতে তাদের ছাড়াই আলাদা টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ইসিবি।

/আরজে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম