নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কমুক্ত রাখার আহ্বান আশরাফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৩

সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচন কমিশন ও বিচার বিভাগসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কমুক্ত রাখতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করলে গণতন্ত্র থাকবে না। সভ্যতা থাকবে না। আসুন সবাই মিলে এ প্রতিষ্ঠানগুলোকে বিতর্কমুক্ত রাখি।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন প্রক্রিয়া অনুসারে রাষ্ট্রপতি গঠন করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের স্তম্ভ। সবকিছুকে বিতর্কিত করলে আমরা যাবো কোখায়।’
দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ-সংবর্ধনা দেওয়া উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।  
পিএইচসি/এমডিপি/ এপিএইচ/
আরও পড়ুন: ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম