ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে ৫ দিনের ব্যস্ত সফর শেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিমের বরাত দিয়ে বাসস জানায়, ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে প্রধানমন্ত্রী দুই দিন ওয়াশিংটনে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী দুবাই হয়ে ২৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছবেন।

ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন অফিসে একটি সংবাদ সম্মেলন করেন। স্থানীয় সংবাদ মাধ্যমকে তাঁর এই সফর সম্পর্কে অবহিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

পরে তিনি ভয়েস অব আমেরিকাকেও সাক্ষাৎকার দেন।

কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন ও যুক্তরাষ্টে জাতিসংঘের ৭১তম অধিবেশনে যোগদান উপলক্ষে ১২ দিনের সফরে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

‘আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই’
‘জীবিত পাই নাই, লাশটাও ফেরত পাইলাম না’

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম