বিমানে স্যামসাং নোট-৭ ব্যবহারে সতর্কতা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৯

স্যামসাং গ্যালাক্সি নোট ৭

উড়োজাহাজে  স্যামসাং নোট-৭ এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারকারী ২৯টি এয়ারলাইন্সকে গত ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে তারা। 

বেবিচকের জারিকৃত বিজ্ঞপ্তি

বিভিন্ন দেশে স্যামসাং নোট-৭ এর ব্যাটারিতে বিস্ফোরণের ঘটনা ঘটায় এই সতর্কতা জারি করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক ( ফ্লাইট সেফটি ) মোহাম্মদ জিয়াউল কবির স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, প্লেনে ওঠার পর স্যামসাং নোট-৭ সচল রাখা যাবে না। চার্জেও দেওয়া যাবে না। কোনও লিথিয়াম আয়ন ব্যাটারি কিংবা ডিভাইসও ব্যাগে রাখা যাবে না। এসব ডিভাইস যাত্রীকে অবশ্যই হাতে রাখতে হবে।

বেবিচকের জারিকৃত বিজ্ঞপ্তি -২

অবশ্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের বিমানসংস্থাও একই নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে ভারতের বিমানেও স্যামসাং গ্যালাক্সি নোট-৭ নিয়ে ভ্রমণ নিষিদ্ধ করা হয়। আর বিমানে স্যামসাং ফোন নিয়ে ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা (ডিজিসিএ)। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি নোট-৭ ব্যবহার বন্ধ করার আহবান করেছিল মার্কিন নিরাপত্তা সংস্থা। 

 /সিএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক