নিউ ইয়র্কে ‘ছোটদের শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৩

ছোটদের শেখ হাসিনা বইয়ের মোড়ক উন্মোচন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম রচিত ‘ছোটদের শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে নিউ ইয়র্কে।

এ উপলক্ষে শনিবার রাতে জেকসন হাইটের ‘খামার বাড়িতে’ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি ড. এম কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বইটির লেখক নজরুল ইসলাম এবং মুখ্য আলোচক ছিলেন লেখক বেলাল বেগ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বাদশা, সাংবাদিক নাসিমুন আরা নিনি ও কৃষিবিদ ড. প্রদীপ রঞ্জন কর।

অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনাকে শিশুবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করে বলেন, তার সরকার ভবিষ্যত প্রজন্মের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বক্তারা প্রবাসী বাংলাদেশি ছেলেমেয়েরা যাতে সহজেই এই বইটি পড়তে পারে সেজন্য বইটিকে ইংরেজিতে অনুবাদ করতে লেখকের প্রতি আহ্বান জানান।

৩২ পৃষ্ঠার এই বইটিতে শেখ হাসিনার জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। এতে দুর্লভ কিছু ছবিও স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম