সংসদ অধিবেশন শুরু: চলবে ১০ অক্টোবর পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৩

সংসদ অধিবেশন (ফাইল ফটো) দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন রবিবার শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় বৈঠক শুরু হয়। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকাল ও কার্যক্রম নির্ধারণ করা হয়। অধিবেশন আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন স্পিকার। এ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী হিসেবে মনোনয়ন দেওয়া হয় আবদুল মতিন খসরু, মাহমুদ উস সামাদ চৌধুরী, এনামুল হক, ফখরুল ইমাম আয়শা ফেরদৌসকে।
সভাপতিমণ্ডলী মনোনয়নের পর সংসদে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণে, বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চ ডুবিতে এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে সংসদে শোক প্রকাশ করা হয়। পরে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, প্রধান হুইপ আ স ম ফিরোজ, আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, প্রতিদিন বিকাল পাঁচটা থেকে অধিবেশন বসবে।
/ইএইচস/এমএনএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম