সফরে থাকলেও সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে সফরে থাকা অবস্থাও দেশের গুরুত্বপূর্ণ সব কাজ করে যাচ্ছেন। কানাডা ও যুক্তরাষ্ট্র সফরের জন্য দেশ ছাড়ার পর থেকেই তিনি এ কাজ করছেন।

প্রধানমন্ত্রী রবিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ১৫টি গুরুত্বপূর্ণ ফাইলে ইলেকট্রোনিক স্বাক্ষর দিয়ে অনুমোদন দেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের জন্য তিনি বর্তমানে যুক্তরাষ্টে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার বলেন, ওই ১৫টি ফাইলসহ তিনি গত দুই দিনে ২৪টি জরুরি ফাইল অনুমোদন করেছেন।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯টি গুরুত্বপূর্ণ ফাইল অনুমোদন করেন।

প্রেসসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী তার সরকারি কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জরুরি সব ফাইল তার কাছে পাঠাতে নির্দেশ দিয়েছেন।’ প্রধানমন্ত্রীর কাছে ফাইলগুলো ই-মেইল করে পাঠানো হচ্ছে।

প্রধানমন্ত্রী আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩০ তারিখ তার দেশে পৌঁছানোর কথা। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম