টাম্পাকোর মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৮

হাইকোর্ট

গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনায় নিহত এবং আহত শ্রমিকদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষ থেকে জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হলো।

আইনজীবীরা জানান, অ্যাকাউন্ট জব্দ থাকলে ক্ষতিপূরণ সেখান থেকেই দেওয়া যাবে।

আজ সোমবার সকালে কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনের দেহাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ জনে।

১০ সেপ্টেম্বর সকালে বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানটির চারটি ভবনের তিনটি ধসে পড়ে।

আরও পড়ুন: টাম্পাকো দুর্ঘটনা: আরও দুই মৃতদেহ উদ্ধার

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম