চীনের প্রেসিডেন্টের সফর উপলক্ষে আগাম প্রতিনিধিদল ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫০

প্রেসিডেন্ট শি জিংপিং চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর আসন্ন সফর উপলক্ষে একটি আগাম প্রতিনিধিদল সোমবার ঢাকায় এসেছে।
দেশটির প্রটোকল প্রধান কিং গাং এর নেতৃত্বে ১৫ সদস্যের এই প্রতিনিধিদল বঙ্গভবন, প্রধানমন্ত্রীর দফতর ও বিমানবন্দর পরিদর্শন করে। তাদের আরও কয়েকটি জায়গা পরিদর্শনের কথা আছে।
শি জিংপিং আগামী ১৪ অক্টোবর ঢাকা সফরে আসবেন।
সরকারের একাধিক সূত্র জানায়, প্রতিনিধিদল চীনের রাষ্ট্রপতির সফরের লজিস্টিক বিষয় নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে।
সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর এবং সকল প্রস্তুতি সম্পন্ন করছি।’
শি জিংপিং এর সফরের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।
১৯৮৬ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট প্রথম বাংলাদেশ সফর করেছিলেন এবং তারপরে শিং জিংপিং বাংলাদেশ সফর করবেন।

বাংলাদেশে শিং জিংপিং এর এটি দ্বিতীয়বারে দ্বিপক্ষীয় সফর।

এর আগে ২০১০ সালে চীনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি ঢাকা সফর করেছিলেন এবং সাভারের স্মৃতিসৌধে একটি বৃক্ষ রোপণ করেন।

চীনের রাষ্ট্রপতি হিসাবে শিং জিংপিং এর সফরের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। কারণ, এ সফরের মাধ্যমে বেইজিং তার রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ করছে বলে কূটনীতিকরা মনে করেন।

এসএসজেড/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম