রাশিয়ার সঙ্গে নতুন ১০টি চুক্তি করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৭

 
বাংলাদেশ-রাশিয়া

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ।  এ জন্য বিভিন্ন ক্ষেত্রে ১০টি নতুন চুক্তি করতে আগ্রহী দুই দেশের সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে একথা জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেন, দু’দেশের মধ্যে  গণযোগাযোগ সহযোগিতাসহ তিনটি চুক্তির খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। আরও কয়েকটি চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জ্বালানি সহযোগিতা, দ্বৈত কর প্রত্যাহার, বিনিয়োগ সুরক্ষা, সরকারিভাবে শস্য আমদানি ও রফতানি, সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময় ও সহযোগিতা চুক্তি উল্লেখযোগ্য।

ওই কর্মকর্তা বলেন, গত জুলাইয়ে মঙ্গোলিয়াতে অনুষ্ঠিত আসেম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এর দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে রাশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টিও আলোচিত হয়। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ ঢাকায় রুশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একটি সফর অনুষ্ঠিত হতে পারে।

ওই কর্মকর্তা বলেন, ‘এর মধ্যে আমরা বাকি চুক্তিগুলির খসড়া চূড়ান্ত করার কাজ করছি।’

ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সবচেয়ে বড় সহযোগিতা চুক্তি হচ্ছে রূপপুর পারমাণবিক চুল্লি নির্মাণ। এটা নির্মাণে ১১ বিলিয়ন ডলারের বেশি অর্থ। এর ৯০ শতাংশ দেবে রাশিয়া সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, মস্কো ঢাকার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়। পরিবর্তনশীল বিশ্ব ঘটনাপ্রবাহে রাশিয়া বাংলাদেশকে পাশে চায়।

তিনি বলেন, আমরা আমাদের জাতীয় স্বার্থে রাশিয়াসহ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো।
/এসএসজেড/এসটি/টিএন/

আরও পড়ুন: হিলারি-ট্রাম্পের নির্বাচনি বিতর্ক: বর্ণবাদ, কর্মসংস্থান ও যুদ্ধ ইস্যুতে দুই প্রার্থীর লড়াই

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম