‘প্রধানমন্ত্রী ফোনে খোঁজ নিচ্ছেন, সমবেদনা জানিয়েছেন’

চৌধুরী আকবর হোসেন
২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর সংবাদ পেয়ে ফোনে তার শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিচ্ছেন, সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সৈয়দ শামসুল হকের গুলশানের বাসভবনে গিয়ে তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।

সৈয়দ হকের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর সঙ্গে সৈয়দ হকের বন্ধুত্বের কথা উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘তিনি বিরাট শূন্যতা রেখে গেলেন, এমন লোক আর পাবো না।’

মৃত্যুর শেষ সময়েও সৈয়দ শামসুল হক লিখে গেছেন জানিয়ে এইচ টি ইমাম বলেন, ‘হাসপাতালে থাকার সময়ও তিনি ৩০০টির বেশি কবিতা লিখেছেন। তার মতো মেধাবী মানুষ বিরল। যত দ্রুত সম্ভব তার সাহিত্যকর্ম সংরক্ষণের রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে।’

এছাড়া প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল অব. তারিক আহমেদ সিদ্দিক জানান,‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যথাযোগ্য মর্যাদায় যেন তার মরদেহ দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তিনি সর্বক্ষণ খোঁজখবর নিচ্ছেন। আমরা তার নির্দেশনা মেনে সব আয়োজন করছি।’

এর আগে, মঙ্গলবার বিকাল ৫টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সব্যসাচী এ লেখক। বুধবার রাজধানী ঢাকায় জানাজার পর সৈয়দ হকের মরদেহ কুড়িগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে সৈয়দ হকের গুলশানের বাড়িতে তার মরদেহের প্রতি শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাতে অন্যদের মধ্যে উপস্থিত হয়েছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধামন্ত্রীর সামরিক সচিব, কবি সাহিত্যিক, লেখক, প্রকাশক ও নাট্য ব্যক্তিত্বরা।
/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম