প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের কর্মসূচি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোকাক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে আগামীকাল বুধবার তার ৭০তম জন্মদিন পালনের জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর গৃহীত সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে বুধবার প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের সব কর্মসূচি স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আওয়ামী লীগের গৃহীত সব কর্মসূচি, সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আজ রাত ১২টা ১ মিনিটের মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি ও ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের বুধবারের আনন্দ র‌্যালি স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে দোয়া, মিলাদের মতো কর্মসূচি পালন করা হবে।
/টিএন/ আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক