মেডিক্যাল কোচিং সেন্টার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৬

মেডিক্যাল কোচিং

মেডিক্যাল কোচিং সেন্টার বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম। আজ বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে হেলথ ফোরাম রিপোর্টাস এর সঙ্গে মেডিক্যাল ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় তিনি একথা বলেন।

আগামী ৭ অক্টোবর চলতি বছরের মেডিক্যাল ভর্তি পরীক্ষা হওয়ার কথা।

মেডিক্যাল কোচিং সেন্টার বিশেষ করে জামায়াত-শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টার বন্ধ হবে কিনা- প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘রেটিনার বিরুদ্ধে আগেও আমার কাছে অভিযোগ এসেছে। জামায়াত পরিচালিত রেটিনা সেন্টারকে আমি বন্ধ করতে চাই। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘রেটিনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো। কোচিং সেন্টারের নামে যারা জালিয়াতি করে তাদের বন্ধ করা হবে। একইসঙ্গে মেডিক্যাল কোচিং রাখা হবে না সে বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

/জেএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম