এনটিআরসিএ চেয়ারম্যানকে শিক্ষামন্ত্রীর ভর্ৎসনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৭:২৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৩১

এনটিআরসিএ’র চেয়ারম্যান
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যানকে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ভর্ৎসনা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেবা প্রত্যাশীদের ভোগান্তি ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে চেয়ারম্যানকে ডেকে সর্তক করা হয়েছে বলে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত দেড় বছর ধরে এনটিআরসিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এএমএম আজাহারের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটি প্রায় অচল হতে বসেছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবা প্রত্যাশীদের বিভিন্নভাবে হয়রানির মুখে ফিরতে হচ্ছে। আইন-কানুনের তোয়াক্কা না করে সেবা প্রতিষ্ঠানটি তিনি নিজের ইচ্ছেমত চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে একাধিকবার। সেখানে সাংবাদিকরা গেলেও তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দিয়ে বরং পুলিশ ডেকে অপমান করার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এনটিআরসিএ-এর চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে দুই দফায় ফোন করে তাকে সর্তক করেছিলাম। বুধবার সকালে সচিবালয়ে ঢেকে তার বিরুদ্ধে সব অভিযোগের বিষয়ে জানতে চেয়েছি। তিনি ব্যস্ত থাকার কারণে সাংবাদিকদের সঙ্গে নাকি দেখা করতে পারেননি এটা আমাকে জানিয়েছেন। তবে না বুঝেই পুলিশ ডেকে আনার কথা স্বীকার করেছেন’।

মন্ত্রী আরও বলেন, ‘তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ পেয়েছি। সেসব নিয়েও তার সঙ্গে কথা হয়েছে’।

মন্ত্রী জানান, একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে সবাইকে সঠিকভাবে সেবা ও তথ্য প্রদান করতে চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সংশ্লিষ্টদের বিভিন্ন অভিযোগ নিয়ে রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত এনটিআরসিএ অফিসে কয়েকজন সাংবাদিক গেলে তাদের ভেতরে প্রবেশ করতে না দিয়ে পুলিশ ডেকে অসদাচরণ করেন। পরে তাদের ভেতর ঢুকতে না দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। নতুবা তাদের আটক করা হবে বলে ভয়-ভীতিও দেখানো হয়। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে ডেকে সর্তক করে দেন।

/আরএআর/এএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম