ঘরেই অনিরাপদ মেয়েশিশু!

উদিসা ইসলাম
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫১


ঘরেই অনিরাপদ মেয়েশিশু!

মেয়েশিশু নিপীড়নের ঘটনা প্রকাশের চেয়ে ধামাচাপা দেওয়া হয় বেশি। কারণ হিসেবে গবেষণায় উঠে এসেছে, এ ধরনের ঘটনা বেশির ভাগই ঘটে আত্মীয়-স্বজন কিংবা পরিচিতজনদের হাত দিয়ে। মেয়েশিশু নিয়ে কাজ করেন, এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ হলো, বিচার না হওয়ায় এ ধরনের অপরাধ ঘটে চলেছে। আছে অভিভাবকদের গাফিলতিও।

শিশুনির্যাতন নিয়ে কাজ করে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ নামের একটি প্রতিষ্ঠান। তাদের হিসাব অনুযায়ী, প্রতি চার জন মেয়েশিশুর মধ্যে একজন নির্যাতনের শিকার হয়। এই পরিসংখ্যানের ভয়াবহ একটা দিক হলো, বেশির ভাগ নির্যাতনের ঘটনাই ঘটে কাছের কোনও আত্মীয়- স্বজনের হাতে।

সম্প্রতি রাজধানীর মুগদায় সৎ বাবার বিরুদ্ধে দায়ের করা মামলায় এক মেয়ে অভিযোগ করেছে, সে আট বছর ধরে শারীরিক নির্যাতন এবং ধর্ষণের শিকার হচ্ছে। আবার মামলা করার পর পরিবারের অন্যদের সহায়তা পাচ্ছে না এই মেয়েটি। উল্টো মামলা তুলে নেওয়ার জন্য অনেকেই চাপ দিচ্ছে তাকে।

মেয়েটির অভিযোগ, ১০ বছর বয়স থেকেই বিকৃত যৌনাচারের শিকার হতে হয়েছে তাকে। আর এই কাজে সহযোগিতা করেছেন তার নিজের মা। এমনকি ১৩ বছর বয়সে গর্ভবতীও হতে হয়েছে বলেও অভিযোগ তার।

এ অবস্থায় মেয়েটির নিরাপত্তার পাশাপাশি তাকে মামলা প্রত্যাহারে যেন কোনও চাপ না দেওয়া হয়, সেদিকে সতর্ক থাকা উচিত বলে মনে করেন নারী নেত্রীরা। আদালতের নির্দেশে এরই মধ্যে অবশ্য ভুক্তভোগী ওই তরুণীকে টঙ্গীর নিরাপত্তা কেন্দ্রে রাখা হয়েছে।

সৎ বাবার বিরুদ্ধে এ ধরনের আরেকটি অভিযোগ আছে অষ্টম শ্রেণির ছাত্রী রাবেয়ার (ছদ্মনাম)। মামলায় সে  অভিযোগ করেছে, প্রথমে বুঝিয়ে, পরে ভয়ভীতি দেখিয়ে রাতের পর রাত ধর্ষণ করা হয় তাকে। শরীর খারাপ হওয়ায় একদিন সেই বাবা তাকে চিকিৎসকের কাছে নিলে সে গর্ভবতী হওয়ার কথা জানতে পারে। এরপর মেয়েটি ঢাকায় চলে আসতে বাধ্য হয়। ঢাকাতেই জন্ম হয় তার সন্তানের।

‘জাস্টিস ফর উইম্যান, বাংলাদেশ’-এর মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে এ ধরনের অনেক অভিযোগ আসে। আমরা প্রাথমিকভাবে তাদের আইনি সহায়তা দিতে চাইলেও পরবর্তীতে সামাজিক নানা চাপে মামলাগুলো পরিণতি পায় না।’

‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এর কর্মকর্তা রোকসানা সুলতানা বলেন, ‘নির্যাতিত ৯০ ভাগ শিশু পারিবারিক গণ্ডিতে স্পর্শজনিত নিপীড়ন বা ধর্ষণের শিকার হয়।’

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুরা প্রতিনিয়ত যে হয়রানির শিকার হয়, তা তারা প্রকাশও করতে পারে না। আর এই সুযোগ নিয়ে প্রায় ক্ষেত্রে নিকটাত্মীয়, বিশেষ করে বাবা, চাচা, কিংবা ভাইয়ের হাতেও যৌন নিপীড়নের শিকার হচ্ছে শিশুরা।’

/এআরএল/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম