কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৯

কারাগার কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক সফিক উর রহমানের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক এ নির্দেশ দেন। ঢাকা মহানগর হাকিম আদালতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক মো. শাহিদুর রহামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন ।

এর আগে বুধবার রাতে মহাখালী ডিওএইচএস-এর বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদক। পরে বৃহস্পতিবার সকালে আসামির আইনজীবী প্রবীর রঞ্জন দাস তার জামিন আবেদন করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহাকারী পরিচালক মো. নুরুল ইসলাম সরকার আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করে জেল হাজতে আটক রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, ‘ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে আসামিকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। এজন্য তাকে জেল হাজতে আটক রাখার আবেদন করছি। ’

পরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২ আগস্ট তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা সৈয়দ ইকবাল আলী বাদী হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় ৫ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেন। অন্য আসামিরা হলেন- কোস্ট গার্ডের তৎকালীন কমান্ডার এমএম রহমান, লেফটেন্যান্ট কমান্ডার রাশেদ তানভীর, লেফটেন্যান্ট এম আশরাফুল হক ও লেফটেন্যান্ট এমএস উদ্দিন।

আরও জানা যায়, আসামিরা চাকরিতে থাকা অবস্থায় পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার জন্য এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেন। তবে বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে মোট ১২ কোটি ৯২ লাখ ৪ হাজার টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে।

মামলার নথি সূত্রে আরও জানা যায়, আসামি মো. সফিক-উর-রহমান ১৯৯৮ সালের ১৯ আগস্ট হাইকোর্টে আত্মসমার্পণ করে জামিন নেন। হাইকোর্ট রুল শুনানি না হওয়া পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে তিনি আদালতে বেল বন্ড সাবমিট করেন নি।

২০০৩ সালের ২৫ মে হাইকোর্ট ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট অভিযুক্তকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এরপরও হাজির না হওয়ায় ২০১৫ সালের ৬ আগস্ট ঢাকা মহানগর হাকিম  জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  এরপর বুধবার রাতে তাকে গ্রেফতার করে দুদক।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম