নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন শুক্রবার থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ২২:০৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ২২:০৪

. শুক্রবার থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের নয়াদিল্লিতে। শেষ হবে আগামী ৫ অক্টোবর। সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবেন। শুক্রবার সকালে তারা নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, আগামী ০৩ অক্টোবর ভারতীয় সময় সকাল ১০টায় নয়াদিল্লির বিএসএফ সদর দফতরে সম্মেলনের জন্য নির্ধারিত আলোচ্য বিষয় অনুযায়ী উভয় পক্ষের মধ্যে মূল বৈঠক অনুষ্ঠিত হবে। একইদিন বিজিবি মহাপরিচালক ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা, আহত করা, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার ও আটক করা, সীমান্ত লঙ্ঘন ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ ও মানবপাচার, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য চোরাচালান, ফেনসিডিলসহ অন্যান্য মাদক ও নেশাজাতীয় দ্রব্য পাচার, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও নির্মাণ কাজ, উভয় দেশের সীমান্ত নদীগুলোর  তীর সংরক্ষণ, পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে সম্মেলনে। আগামী ৪ অক্টোবর সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স-জেআরডি) স্বাক্ষরিত হবে।

মুহসিন রেজা আরও জানান, প্রতিনিধিদলে বিজিবি’র মহাপরিচালক ছাড়াও বিজিবি’র রংপুর, সরাইল, চট্টগ্রাম ও যশোর রিজিয়নের কমান্ডাররা, বিজিবি সদর দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে ২৫ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেবেন। ভারতীয় প্রতিনিধিদলে ফ্রন্টিয়ার আইজি, বিএসএফ সদর দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথনদী কমিশন এবং সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

সীমান্ত সম্মেলন উপলক্ষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সিপকর্স) সভানেত্রী বেগম দিলশাদ নাহার আজিজের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল ভারতে যাচ্ছেন। সিপকস প্রতিনিধিদল বিএসএফ পরিচালিত বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন এবং অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

/জেইউ/এমএনএইচ/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম