‘পণ্য বাড়ানো ও বাজার বাড়ানো একই ধরনের কথা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। উন্নতি হয়নি তা নয়। নতুন বাজার যে পরিমাণ ধরার কথা ছিল সে পরিমাণ ধরতে পেরেছি কিনা সেটা বিবেচনার। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের জন্য দরজা অনেকখানি খোলা, সেটা ব্যবহার করা যাচ্ছে কিনা দেখতে হবে।’
দেশের বাণিজ্য বিশ্লেষক, রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের অংশগ্রহণে রফতানি বাণিজ্য নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকিতে প্রথম আলোর সাংবাদিক শওকত হোসেন মাসুম এসব কথা বলেন। বাংলা ট্রিবিউন বৈঠকির নিয়মিত আয়োজনে আজকের বিষয় ‘রফতানি বাণিজ্য ও ভবিষ্যৎ’।
মাসুম বলেন, বেশ কিছুদিন আগে গরুর ভুঁড়ি রফতানি পণ্য প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট সবাই অফিসে এসেছেন জানতে আসলে কারা করে, কীভাবে উদ্যোক্তাদের কাছে যাওয়া যাবে। তারা জানতে চায় প্রক্রিয়াটি কি। সবাই মিলে যদি মানুষকে জানাতে পারতাম কোন কোন পণ্যে রফতানি হয়। ঋণের, অর্থায়নের বিষয়টাও সাধারণ মানুষের কাছে স্পষ্ট হওয়া জরুরি।
সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও সিইও মাফরুহা সুলতানা, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, এজিডব্লিউইবি এর সভাপতি মৌসুমী ইসলাম, ইএবি সভাপতি সালাম মুর্শেদী, বিডিজবস সিইও ফাহিম মাশরুর, ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না, সাংবাদিক শওকত হোসেন মাসুম ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।
ছবি: সাজ্জাদ হোসেন।
/ইউআই/এফএএন/টিএন/








