আমাদের দেশে উদ্যোক্তা আসছে। এখন জরুরি দীর্ঘমেয়াদি ও সুনির্দিষ্ট নীতিমালা। দেশের বাণিজ্য বিশ্লেষক, রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের অংশগ্রহণে রফতানি বাণিজ্য নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকিতে ইএবি সভাপতি সালাম মুর্শেদী একথা বলেন। বৈঠকির নিয়মিত আয়োজনে আজকের বিষয় ‘রফতানি বাণিজ্য ও ভবিষ্যৎ’।
সালাম মুর্শেদী তার বক্তব্যে বলেন, আমাদের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে মিলিয়ে নীতি নির্ধারণ করতে হবে। ছোট মাঝারি নারী উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে। কারণ তারা এখন অনেক এসেছেন এবং ভাল করছেন। কেবল পোশাক শিল্পেই দুইশ’ নারী উদ্যোক্তা আছেন।
নীতিমালার কথা উল্লেখ করে তিনি বলেন, ইন্ডাস্ট্রি থাকবে আর জ্বালানি নিশ্চিত করবেন না তা হতে পারে না। সরকার গত বাজেটে নতুন ইপিজেডের ঘোষণা দিয়েছে। খাতওয়ারি সম্ভাবনার খাত নির্ধারণ করে দুই বছরের টার্গেট দিয়ে ইপিজেড শেষ করতে হবে।
বিশ্বে নতুন বাজার তৈরি ও নতুন পণ্য বিষয়ে তিনি বলেন, আমাদের নতুন বাজার ও পণ্যের বিষয়টা বিবেচনায় নিতে হলে সার্বিক পরিকল্পনা থাকতে হবে।মনে রাখা জরুরি অন্যকে ছাপিয়ে যাওয়ার কথা বলা হয় কিন্তু কিভাবে করবেন। আপনার টাকার অবমূল্যায়ন বিবেচনায় নিতে হবে।আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে ভাবতে হবে রফতানি শিল্পকে চাঙ্গা করতে হলে।
সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও সিইও মাফরুহা সুলতানা, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, এজিডব্লিউইবি এর সভাপতি মৌসুমী ইসলাম, ইএবি সভাপতি সালাম মুর্শেদী, বিডিজবস সিইও ফাহিম মাশরুর, ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না, সাংবাদিক শওকত হোসেন মাসুম ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।
/ইউআই/এফএএন/








