জাতীয় অধ্যাপক ডা.এম আর খান আইসিইউতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ১৮:৪৬আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৯:০৩

জাতীয় অধ্যাপক ডা.এম আর খান (ফাইল ফটো)

 

জাতীয় অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খান গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়েছে। গত কয়েকমাস ধরেই তিনি হাসপাতালে ভর্তি থাকলেও গত ২৯ সেপ্টেম্বর গুরুতর হয়ে পড়লে তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

অধ্যাপক ডা. এম আর খানের চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন ডা. এবিএম আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি বয়স্ক মানুষ। নানারকম অসুস্থতায় আক্রান্ত। তাছাড়া গত কয়েকমাসে তার একাধিক অপারেশন হয়েছে, সেসবের প্রভাবতো রয়েছেই। সেই সঙ্গে যোগ হয়েছে ডায়রিয়া, আর তাতেই সেদিন (২৯ সেপ্টেম্বর) প্রেসার নিয়ন্ত্রণহীন হয়ে যায়। তখনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে সেদিন অবস্থা খুব বেশি খারাপ হলেও এখন তার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে। ডা.এবিএম আব্দুল্লাহ আরও বলেন, নানারকম অসুস্থতায় তিনি দুর্বল, একটা ভয়তো আছেই তাকে নিয়ে।

ডাক্তার এম আর খান নামে বহুল পরিচিত এই শিশুরোগ বিশেষজ্ঞের পুরো নাম মো.রফি খান। ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশে শিশু চিকিৎসার অন্যতম পথিকৃত ডা. এম আর খান জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। দুস্থ, দরিদ্র মা ও শিশু স্বাস্থ্যসেবায় তিনি প্রতিষ্ঠা করেছেন ডা. এম আর খান-আনোয়ারা ট্রাস্ট। জাতীয় পর্যায়ে শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন ছাড়াও শিশু স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতল, ঢাকা সেন্ট্রাল হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল, যশোর শিশু হাসপাতাল, সাতক্ষীরা শিশু হাসপাতালসহ অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি। চিকিৎসার মাধ্যমে দেশসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, ইন্টারন্যাশনাল ম্যানিলা অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার। এছাড়াও শিক্ষা, চিকিৎসা, শিশুস্বাস্থ্য সুরক্ষা, দুর্গত অসহায় মানুষের সেবাসহ সমাজকল্যাণমূলক কাজে অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ডা. এম আর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদকে ভূষিত করেছে।

/জেএ/টিএন/

আরও খবর: দুই সেনাপ্রধানের কণ্ঠেই যুদ্ধের দামামা, সীমান্তে প্রস্তুতির আলামত

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম