বিলুপ্ত ছিটমহলবাসী পাচ্ছেন স্মার্ট কার্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৬, ০৯:০৭আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ০৯:০৯

স্মার্ট কার্ড

বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার বাসিন্দারাও স্মার্ট কার্ড পাচ্ছেন। আগামীকালে সোমবার থেকে তাদের মাঝে এই কার্ড বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর দিনই প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তা কার্ড বিতরণ করতে বিলুপ্ত ছিটমহলে আসবেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করবেন। নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার, কমিশনের সচিব, এনআইডি প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন তার সঙ্গে থাকবেন।

দাশিয়ারছড়ার বাসিন্দা আলতাফ হোসেন বলেন, ‘আমাদের দু:খের দিন শেষ হয়েছে। এখন আমরা বাংলাদেশের নাগরিক। ভোটের অধিকার পেয়েছি। নাগরিকত্বের কার্ড পাচ্ছি। আমাদের সব স্বপ্ন পূরণ হতে চলেছে’।

মনির হোসেন বলেন, ‘হামরা ভারতে নাগরিক হয়াও পরিচয়পত্র পাই নাই। এবার কার্ড পাইলে হামরা বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিবার পামো’।

বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বলেন, ‘৬৮ বছরের নাগরিকত্বহীন জীবনের অবসান হয়ে গেছে। এখন কার্ডটি হাতে পেলে মনে হবে আমরা সত্যি সত্যিই এই দেশের নাগরিক হয়ে যাবো। তাই সবার অপেক্ষা কখন সেই প্রত্যাশিত কার্ডটি হতে পাব’।

দীর্ঘদীন আন্দোলন করার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি হয়। এরপর ২০১৫ সালের ১ আগস্ট বাংলাদেশ ও ভারতের ১৬১টি ছিটমহল বিনিময়ের পর বদলে যায় দৃশ্যপট।

বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল এদেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার পর প্রায় ৩৭ হাজার মানুষ নাগরিক অধিকার পান।

আগামী ৩১ অক্টোবর কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার ১১টি বিলুপ্ত ছিটমহল সংলগ্ন ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম