বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ: সন্ত্রাসবাদ দমনে সহায়তা চেয়েছে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ২২:১৮আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ২২:২৭

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমন ও উগ্রবাদ মোকবিলার জন্য ঢাকা আরও বেশি প্রশিক্ষণ, যন্ত্রপাতি এবং লজিস্টিক সহায়তা চেয়েছে ওয়াশিংটনের কাছে। রবিবার অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপে এ আহবান জানানো হয়।
পঞ্চম নিরাপত্তা সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম মোনাহান।
বর্তমান ক্রমবর্ধমান নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির জন্য আগামী দিনগুলোয় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বৈঠক শেষ হয়।
বৈঠকে জুলাই মাসে হলি আর্টিজান রেস্তোরায় আক্রমনের পর সন্ত্রাসবাদ দমনে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— হোলি আর্টিজানের আক্রমণের পরে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে সরকারের সকল এজেন্সির নেওয়া পদক্ষেপ এবং ঢাকা মেট্রোপলিটান পুলিশের অধীনে বিশেয়ায়িত কাউন্টার টেররিজম অ্যাণ্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট উদ্বোধন করার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

আরও বলা হয়— বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র স্বীকার করে তারা উভয়ই ঝুঁকির সম্মুখীন এবং উগ্রবাদী সংগঠন আইসিস বা দায়েস সারা বিশ্বের জন্য হুমকি। সন্ত্রাসবাদ ও উগ্রবাদের প্রতি বাংলাদেশের জিরো টলারেন্স এবং বাংলাদেশের ভূখণ্ড কোনও সন্ত্রাসীকে ব্যবহার করতে না দেওয়ার নীতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সারা দিনব্যাপী এ সংলাপে কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়াবলি, সামরিক সহযোগিতা, বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। 

দুই দেশের জন্য উদ্বেগের বিষয়গুলি মোকবিলার জন্য একযোগে কাজ করা এবং একইসাথে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানানোর প্রয়োজনীয়তার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে বাংলাদেশ দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশংসা করে।

ষষ্ঠ নিরাপত্তা সংলাপ আগামি বছর ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে।

/এসএসজেড/এইচকে/

পড়ুন: পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে, ঝগড়াও থাকবে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম