হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে, ৫০টি ঘর পুড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৯

হাজারীবাগে অগ্নিকাণ্ড রাজধানীর হাজারীবাগ বালুরমাঠ বস্তিতে আগুনে ৫০টি ঘরের সবই পুড়ে গেছে। বুধবার বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ঢাকা জোনের ডেপুটি ডিরেক্টর সমরেন্দ্র নাথ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

সমরেন্দ্র নাথ বিশ্বাস জানান, ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে।

তিনি জানান, ওই বস্তির ৫০টি ঘরে ৩৮০টির মতো রুম ছিল। তার সবগুলোই পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য বুধবার পৌনে ২টার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। 

/আরজে/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম