‘চাপাতি বদরুল’ অর্থনীতি সমিতি থেকে বহিষ্কার

শাবি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ০৫:১১আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০৫:১২

স্বীকারোক্তি দেওয়ার জন্য আদালতে আনা হয় বদরুল আলমকে সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টায় নৃংশসভাবে কোপানোর ঘটনায় এবার বদরুল আলমকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সংগঠন অর্থনীতি সমিতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে অর্থনীতি সমিতি আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র। তার রেজিস্ট্রেশন নম্বর ২০০৮২৩১০৫৬ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক।

বুধবার জরুরি সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ও সমিতির সভাপতি প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারের পরিপ্রেক্ষিতে বদরুল আলমকে অর্থনীতি সমিতি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজীবন বহিষ্কারের প্রাথমিক ধাপ হিসেবে তাকে (বদরুল) সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

তবে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে বদরুলকে আজীবন বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে নার্গিস রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম