এশিয়া-প্যাসেফিক ইনফরমেশন সুপার হাইওয়ের চেয়ারম্যান হলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ০৯:৫৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০৯:৫৭

এশিয়া-প্যাসেফিক ইনফরমেশন সুপার হাইওয়ের চেয়ারম্যান হলো বাংলাদেশ

আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসেফিক ইনফরমেশন সুপারহাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসেফিক (এসকাপ) দেশগুলোর উচ্চপর্যায়ের ফোরাম বৈঠকে ইনফরমেশন হাইওয়ের নেতৃত্বদানে চেয়ারম্যান পদে বাংলাদেশের প্রতি সমর্থন জানানো হয়।

মঙ্গলবার এই বৈঠক হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে জানানো হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএন-এসকাপ ও ইন্টারনেট সোসাইটির উদ্যোগে ‘ইন্টারনেট অব অপর্চ্যুনিটি ইন দ্য এশিয়া প্যাসেফিক’ শীর্ষক ফোরাম বৈঠকে আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

ফোরাম বৈঠকে এশিয়া-প্যাসেফিক ইনফরমেশন হাইওয়ের ভেতরে ইউএন-এসকাপ দেশগুলোর সংযুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, উদ্ভাবন ও স্মার্ট নগরীসহ টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে অন্তর্ভুক্তিমূলক ইন্টারনেট অত্যন্ত জরুরি।’

এসকাপ ওয়েবসাইটে বলা হয়, এশিয়ান ইনফরমেশন সুপারহাইওয়ে এসকাপের একটি উদ্যোগ। এর লক্ষ্য হচ্ছে এ অঞ্চলে ইন্টারনেট অবকাঠামো জোরদারের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেটের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি এবং সাশ্রয়ী করে তোলা।

ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে ফাইবার অপটিক ক্যাবল যুক্ত হওয়ার মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো সস্তায় নির্বিঘ্ন ইন্টারনেট সংযোগ সুবিধা পাবে।

ইউএন-এসকাপে বাংলাদেশের স্থায়ী ও প্রতিনিধি ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক বনমালী ভৌমিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

/এফএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম