এবার হোসনি দালানে তিন স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১২:২৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১২:৩১

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতা বিশ্লেষণ করে এবার পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে হোসনি দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা অতীতের ভুলত্রুটি ও অভিজ্ঞতা পর্যবেক্ষণ করে এবারের নিরাপত্তা সাজিয়েছি। চারশ বছর ধরে মুসলিমরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিনটি উদযাপন করে আসছে। এই ধরনের একটি অনুষ্ঠানে গতবছর যে হামলা হয়েছে তা খুবই দুঃখজনক।’
এবার নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি আছে কিনা প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, ‘পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। নিরাপত্তা ব্যবস্থা হবে তিনস্তরের। তাজিয়া মিছিলে আগত সবাইকে আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে।’ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবার সহযোগিতাও চান তিনি।
ডিএমপি কমিশনার আবারও জানান, ‘আগেই তাজিয়া মিছিলে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল। এবার ১২ ফুটের বেশি উচ্চতার নিশানও নিষিদ্ধ করা হয়েছে।’
বেলা সাড়ে ১১টার দিকে তিনি হোসনি দালান ইমামবাড়া পরিদর্শনের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইমামবাড়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
|/আরজে/এফএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম