মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ রাখার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
স্বাস্থ্যসচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে ২০১৬ সালের ২৯ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের জারি করা ভর্তি বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২, ৬, ৭ ও ৮ অবৈধ ঘোষণার আর্জি জানানো হয়েছে।
রিট বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, লিখিত পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর ফলে অনেক শিক্ষার্থী মেডিক্যাল ভর্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৮ প্রাপ্ত শিক্ষার্থীরা মেডিক্যাল পরীক্ষায় অংশ নিতে পারত। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে জিপিএ-৮ এর স্থলে জিপিএ-৯ করায় অনেক মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারছেন না।
গত আগস্টে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি হতে লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৪০ পেতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের আগে থেকেই বেসরকারি মেডিকেল কলেজের মালিকেরা ভর্তির নম্বর কমানোর দাবি করে আসছিলেন।
আরও পড়ুন-
সেলফি'র জন্য কোহেলী কুদ্দুসের দুঃখপ্রকাশ
/ইউআই/এফএস/








